ইউএনওকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে সরিয়ে উপযুক্ত একজন কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে গতকাল শুক্রবার ওই চিঠি দেওয়া হয়। ভোটের আগেই চিতলমারীর সবগুলো (সাতটি) ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ইউএনও ফরিদ হোসেনের বিরুদ্ধে ওই নির্বাচনী এলাকায় পক্ষপাতিত্ব, অবৈধ নির্দেশ প্রদান, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন।