প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় গতকাল বৃহস্পতিবার চুরি হয়েছে। ইউএনওর কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে ইউএনও সাইফুল ইসলাম তাঁর বাসভবন থেকে কার্যালয়ে যান। বেলা দুইটার দিকে তিনি বাসায় গিয়ে দেখেন, দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন, আলমারি থেকে ৬০ হাজার টাকা ও সাত ভড়ি স্বর্ণালংকার চুরি হয়েছে। পরে এ ঘটনায় ইউএনওর বাসভবনের তত্ত্বাবধায়ক খালেক ও তাঁর প্রতিবেশী বাবুল মিয়াকে আটক করে পুলিশ। থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সহকারী আবদুল জলিল মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।