ইউএনওর বাড়িতে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইউএনও মিনারা নাজমীনের বাড়িতে চুরি হয়েছে। গত বুধবার উপজেলার স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ইউএনও মিনারা নাজমীনের বাসভবনের জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরের দল ভেতরে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তাঁর বাড়ি থেকে চোরের দল কী চুরি করেছে, তা জানা যায়নি। ইউএনও মিনারা নাজমীন ছুটিতে রয়েছেন। তিনি এলে তাঁর বাড়ি থেকে কী চুরি হয়েছে, তা জানা যাবে।