ইউনানি ওষুধের গুদাম সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের লাইসেন্স না নিয়ে ওষুধ মজুত ও বিক্রির দায়ে চট্টগ্রাম নগরে একটি ইউনানি ওষুধের গুদাম সিলগালা করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের তিন তলায় এ অভিযান চালানো হয়। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনের ভাষ্য, আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত কোনোটাই করা যাবে না। আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের তিন তলায় অবস্থিত নওরীন ইউনানি মেডিকেল হলের কোনো লাইসেন্স ছিল না। সে কারণে এর মালিক ইউসুফ নবীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওষুধের গুদামটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।