প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে চলন্ত বাসে দুই বোনকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শ্রমিকের শ্রমিক ইউনিয়নের কার্ড বাতিল করা হয়েছে। এ ছাড়া নথুল্লাবাদ টার্মিনাল থেকেও তাঁদের বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ ধর্ষণের সময় ব্যবহার করা বাসটি জব্দ করেছে।
বরিশাল বাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পাঁচ শ্রমিকের কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও বহিষ্কার করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।