ইউপি চেয়ারম্যান বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনার রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বছরের ৫ জুন ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে ইউপির ছয়জন সদস্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত দেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ দেওয়া হয়। আদেশটি গত বুধবার ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছায়। বিকেলে রায়গঞ্জের ইউএনও ফিরোজ শাহ্ চেয়ারম্যানের বরখাস্তের আদেশ-সংক্রান্ত পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘুড়কা ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ উপজেলার সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।