ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে নয়ন চন্দ্র নামের এক পথচারীকে গুলি করা হয়। আজ শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজনকে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা বলেন, আবুল কালাম আজাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া আহত নয়ন চন্দ্রের বুকে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য দুজনকে বগুড়ায় পাঠানো হয়েছে।
৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন আবুল কালাম আজাদ।