ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দিলেন আরেক ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় এক ইউপি চেয়ারম্যান আরেক ইউপি চেয়ারম্যানকে গতকাল শনিবার মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকালই গৌরনদী মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সকালে নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ মৃধাকে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে হত্যার হুমকি দেন।
গোলাম হাফিজ মৃধা বলেন, সৈকত তাঁর লোক দিয়ে তাঁকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন বলে হুঁশিয়ার করেন।
একাধিকবার পিকলুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।