ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেনকে পুলিশ গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে। রামগতি থানার উপপরিদর্শক মানিক বড়ুয়া জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে রামগতি পৌরসভার আলেকজান্ডার মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গরু চুরি, নৌ-ডাকাতি ও অপহরণের অভিযোগে রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।