ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়ার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একটি ফৌজদারি মামলায় বিচারাধীন থাকায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে। শহিদুল উপজেলা আওয়ামী লীগের একাংশের (সাংসদ আমানুর রহমান খানের অনুসারী) যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিটি গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শহিদুল ইসলামের কাছে পাঠানো হয়। এ ব্যাপারে শহিদুল জানান, তাঁর বিরুদ্ধে মামলা হলেও মামলার অভিযোগপত্রে তাঁর নাম নেই।