ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ওরফে বাবলুকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে চেয়ারম্যানকে বহনকারী ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
মোটরসাইকেলচালক আহত রুহুল আমিন সিকদারকে (৩৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, গতকাল সোমবার বেলা দুইটার দিকে তিনি তালতলী থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে স্থানীয় কলারং গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে কচুপাত্রা সেতুর দক্ষিণ পাড়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুহুল আমিনের হাতে বিদ্ধ হয়।