ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সংঘর্ষের ঘটনায় মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার রাত দুইটার দিকে মামলাটি করেন মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাতে ও রোববার সকালে ফুলতলী স্টেশন এলাকায় দুই দফায় সংঘর্ষে এক স্কুলছাত্রসহ ১৮ জন গুলিবিদ্ধ হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।