ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদ গতকাল বিকেলে জয়শ্রী বাজারের নৌকাঘাটে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছেন। মহসীন বলেন, ‘সানবাড়ী বাজার-সংলগ্ন সোমেশ্বরী নদীতে কয়লা, বালু ও পাথরবোঝাই নৌকার লোকজনদের কাছ থেকে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। আমি বিকেলে নৌকা নিয়ে সানবাড়ী বাজার থেকে জয়শ্রী বাজারের নৌকাঘাটে এসে নামামাত্র হরিপুর গ্রামের জামাল মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠি ও রড নিয়ে আমার ওপর হামলা করেন।’ ধরমপাশা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।