ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আজাহারুল হকের বিরুদ্ধে সড়কের গাছ চুরির অভিযোগে মামলা করেছে বন বিভাগ। গত শনিবার রাতে ফেনী সদর মডেল থানায় এ মামলা করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ফেনীতে বন বিভাগের সদর রেঞ্জের আওতায় ধর্মপুর ইউনিয়নের দুলামিয়া-পদুয়া সড়কের দুই কিলোমিটার এলাকায় সামাজিক বনায়ন করা হয়। এতে ১০ জন উপকারভোগী রয়েছেন। কিছুদিন আগে রাতের আঁধারে অনেক গাছ কেটে ফেলা হয়।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জমান বলেন, বন বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়ছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজাহারুল হক দাবি করেন, তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল এ মামলা করিয়েছে।