ইউপি সচিবকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে তাঁর পরিষদের সচিব মোহাম্মদ আলীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মোহাম্মদ আলী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মোহাম্মদ আলী বলেন, তিনি ইউপি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকেন। গত বুধবার রাত নয়টার দিকে চেয়ারম্যান তাঁর কক্ষে এসে স্থানীয় আবদুল্লাবাদ বাজারের ২৬টি দোকান বরাদ্দসংক্রান্ত বিষয়ে লিখিত দিতে বলেন। তিনি অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাঁকে কিল-ঘুষি মারেন। পরে চেয়ারম্যানের সঙ্গী ১০-১২ জন লাঠিসোঁটা নিয়ে তাঁকে পেটাতে থাকলে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

চেয়ারম্যান দাবি করেন, সচিবের সঙ্গে তাঁর কোনো ঝামেলা হয়নি।