ইউপি সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে ভিজিএফের কার্ডধারীদের চাল আত্মসাতের অভিযোগে মো. মতিউর রহমান শেখ (৫০) নামের এক ইউপি সদস্যকে ধরে পুলিশে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজার থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কামলা বাজারের কবির হোসেন নামের এক ব্যক্তির কাপড়ের দোকান থেকে ১০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব হাওলাদার মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে মতিউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মতিউর রহমান শেখ রামচন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বড়শিবাওয়া গ্রামের বাসিন্দা। বাগেরহাট প্রতিনিধি|