ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার কিষ্টপুর ফেরিঘাট এলাকা থেকে গতকাল বুধবার আধা কেজি গাঁজাসহ রণজিৎ চন্দ্র বিশ্বাস (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলা সদরের কিষ্টপুর গ্রামে। তিনি খালিয়াজুরি সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। খালিয়াজুরি থানার ওসি শওকত আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।