ইউপি সদস্য আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীর রামনাথপুর খালে বালু বহনকারী বাল্কহেড চলাচলে বাধা দেওয়ায় গত সোমবার বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সারোয়ার হোসেনকে আটক করে পুলিশ। প্রতিবাদে গতকাল মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধন করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, পদ্মানদীর মৈনটঘাট এলাকায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছিল। এখান থেকে বালু ভর্তি করে বাল্কহেড মাহমুদপুর হয়ে রামনাথপুর খাল দিয়ে যায়। এতে ঢেউ লেগে খালের চারটি সেতু ও নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়। সোমবার বিকেলে ইউপি সদস্য সারোয়ার হোসেন লোকজন নিয়ে মৈনটঘাট এলাকায় গিয়ে বাল্কহেড চলাচলে বাধা দেন। এ ঘটনায় পুলিশ তাঁকে আটক করে থানাহাজতে রাখে। এর প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।
শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘পথে প্রতিবন্ধকতা তৈরি করার এখতিয়ার কারও নেই। সমস্যা হলে প্রশাসনকে বলতে হবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউপি সদস্যকে আনা হয়েছিল।’