ইউপি সদস্য গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান শেখ (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গাজীরহাট বাজারে রড-সিমেন্টের একটি দোকানে এ ঘটনা ঘটে। হাসান শেখ প্রথম আলোকে বলেন, ‘ওই দোকানটি কালিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামালের। তিনি আমার ঘনিষ্ঠজন। চেয়ারে বসে আমি তাঁর লাইসেন্স করা শটগানটি নাড়াচাড়া করতে গিয়ে একটি গুলি বের হয়ে আমার বাঁ পায়ের ঊরুতে লাগে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া।