ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোহাম্মদ ইউনুচকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নতুন চরখাগরিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ইউনিয়নের চরখাগরিয়া গ্রামে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, ইউনুচ এলাকায় দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তিনি আগেও ইউপি সদস্য ছিলেন। ইউনুচের বিরুদ্ধে মারামারি, প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে আটটি মামলা আছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, সম্প্রতি চরখাগরিয়া এলাকায় দুই পক্ষের মারামারিতে উসকানি দেওয়ার অভিযোগ আছে ইউনুচের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।