প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য আজহার মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দায়িত্ব বুঝে নিতে গতকাল রোববার দুপুরে প্রথম পরিষদে আসেন। কিন্তু পুলিশ ইউপি ভবনে প্রবেশের আগেই তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত বছরের ১৮ মে রাতে ইউনিয়নের শাহজাদাপুর বাজার এলাকায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ফিরোজ মিয়া খাদেম (৮৩) নামের এক কৃষক খুন হন। এ ঘটনায় তাঁর ছেলে দীন ইসলাম ২৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা করেন। আজহার মিয়া ওই হত্যা মামলার ১৪ নম্বর আসামি। সিআইডি পুলিশের ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, আজহার মিয়াকে সোমবার (আজ) আদালতে সোপর্দ করা হবে।