ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের রেলওয়ে স্টেশন সড়ক থেকে গতকাল সোমবার ৭০ বোতল ফেনসিডিলসহ জাকারিয়া জাকির (৪০) নামের এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। জাকারিয়া জাকিরের বাড়ি উপজেলার মুক্তারপুর গ্রামে। তিনি খয়েরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি রবিউল আউয়ালের বাড়ি পৌর এলাকার কানাহার খালাসীপাড়া গ্রামে। এই ঘটনায় জেলা ডিবির এসআই বজলুর রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।