ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য হাসমত আলী খানকে (৪০) রাজবাড়ী সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাজবাড়ী শহর থেকে তাঁকে গাড়ি ভাঙচুর মামলায় আটক করা হয়। তিনি রাজবাড়ী শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাসার বলেন, হাসমত আলী খান রাজবাড়ী শহরে গাড়ি ভাঙচুর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে ওই দিন দুপুরে পৌরসভার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।