ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসি পরীক্ষার প্রথম দিনে নকল সরবরাহের অভিযোগে গতকাল মঙ্গলবার কুমিল্লার তিতাস উপজেলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নকল করার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিতাস থানার পুলিশ জানায়, নকল দেওয়ার অভিযোগে তিতাসের জগৎপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জগৎপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে নকল করার অভিযোগে গাজীপুর আজিজিয়া মাদ্রাসা কেন্দ্রে দুজন, গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন ও জগৎপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।