প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পুলিশ গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সায়েমকে ৩৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গতকাল তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছে। তাঁর বিরুদ্ধে আগেরও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।