ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনসিডিলসহ গত বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মণ্ডল (৩৯) ও তাঁর সঙ্গে থাকা ওসমান গনিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিরামপুর থানা-পুলিশ। থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের ঘটপাড় এলাকায় লিটন মণ্ডল এবং ওসমান গনিকে আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় লিটনের প্যান্টের দুই পকেট থেকে আট বোতল এবং ওসমান গনির প্যান্টের পকেট থেকে ছয় বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই আনিসুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।