ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. টিপু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তাঁকে ইউনিয়নের কদমহাটা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজনগর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর (টিপু মিয়া) বিরুদ্ধে সরকারি গাছ কাটার মামলা রয়েছে।’