ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মাহফুজ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধরমপাশা থানার এসআই শেখ মো. রুবেল বলেন, ৪ জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ওই ইউপির জারারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ সদস্য পদের প্রার্থী মাহফুজ ও বাবলু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাবলু ১৩ জুন মাহফুজ আলমসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে।