ইউপি সদস্যকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজিত সূত্রধরকে (৪৫) ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে জখম করেছেন কয়েক ব্যক্তি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় হাজীপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি এই হামলার শিকার হন।
আহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজীপুর গ্রামের সুজিতের সঙ্গে তাঁর চাচাতো ভাই লিটন সূত্রধরের জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় একই গ্রামের আজমল হোসেন লিটনের পক্ষ নেন। গতকাল দুপুরে আজমল পাঁচ-ছয়জনকে নিয়ে সুজিতের ওপর হামলা চালান।