প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে মাদক বিক্রিতে সহযোগিতা এবং সেবনের অভিযোগে ইউপি সদস্যসহ দুই ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আকমান আলীকে (৭০) মাদক বিক্রিতে সহায়তা করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পৌরসভার খামারনাচকৈড় মহল্লার মেহেদী হাসানকে (৩০) গাঁজা সেবনের অভিযোগে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।