ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলামের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ইউপি সদস্য ও তাঁর ছেলে মাহমুদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সয়েকপুর গ্রামের তাজুল ইসলাম ও খেদমতপুর গ্রামের বিপুলকে আটক করা হয়েছে।
রামনাথপুর ইউনিয়নের তুলারাম মহজিদপুর গ্রামের বাসিন্দা আহত ইউপি সদস্য জানান, রাত দুইটার দিকে ১৮-২০ জন ডাকাত ট্রাকযোগে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে ৯২ হাজার টাকাসহ মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।