ইউপিএস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে গত ৯ জুলাই ডাকাতি হওয়া ৭৫ লাখ টাকার ইউপিএসের মধ্যে ৬৫ লাখ টাকার ইউপিএস উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শিবপুরের দুলালপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ এগুলো উদ্ধার করে। রাজধানীর নিউমার্কেট এলাকার সিস্টেম প্যালেস নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চায়না থেকে ৭৫ লাখ টাকা মূল্যের দুই হাজার ইউপিএস আমদানি করে। ডাকাতির ঘটনায় সিস্টেম প্যালেসের ব্যবস্থাপক আহসান হাবিব নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।