নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার তিন দিন পর গত বুধবার রাতে লোহাগড়া থানায় মামলা হয়েছে।
নিহত ব্যক্তির ছোট ভাই হেদায়েত আলী বাদী হয়ে দীঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানসহ ৫০ জনকে আসামি করে এ মামলা করেন।
বাদীপক্ষের মাতবর বনি শেখ বলেন, লাশের ময়নাতদন্তসহ পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে মামলা দিতে দেরি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে লতিফুর রহমান ও বনি শেখপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি ইউপি নির্বাচন সামনে রেখে দুই পক্ষ আরও তৎপর হয়। গত শুক্রবার সন্ধ্যায় বনি শেখপক্ষের সবুজ নামের একজন প্রতিপক্ষের জিয়াউরকে মারধর করেন। এর জেরে গত রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লতিফুর রহমান তাঁর শটগান দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষের ইলিয়াছ আলী (৫৭) নিহত হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে।