ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে গতকাল সোমবার দুপুরে সিরাজুল ইসলাম (২৮) নামের এক চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি গাংনী উপজেলার ধলা গ্রামের মৃত নূর আলীর ছেলে। মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল অভিযানে মাঠে নামে। বিকেলের দিকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।