ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাতিবান্ধা বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের মুসা মিয়া (৩২) ও চাঁদপুরের মতলব উপজেলার মোল্লাপাড়া গ্রামের আলাউদ্দিন (২৩)। এ ঘটনায় গতকাল শনিবার সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর গ্রামের ইজিবাইকচালক রাজু মিয়া বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে সৈয়দপুর উপজেলা সদর থেকে রাজু মিয়ার ইজিবাইক ভাড়া নিয়ে গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর এলাকার বিনোদন পার্ক ভিন্ন জগতে বেড়াতে যান মুসা ও আলাউদ্দিন।
ওই ইজিবাইকে সৈয়দপুর ফেরার পথে রাত আটটার দিকে শলেয়াশাহ বাজার এলাকায় যাত্রীরা কৌশলে চালক রাজু মিয়াকে চেতনানাশক ওষুধমিশ্রিত জুস খাওয়ান। রাত সাড়ে আটটায় তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাকারপুল এলাকার পাশে চালককে পাটখেতে রেখে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলে চালক চিৎকার দেন। স্থানীয় লোকজন ছুটে এলে ইজিবাইকটি রেখে তারা পালিয়ে যায়। বিষয়টি জানার পর পুলিশ হাতিবান্ধা বাজার থেকে মুসা ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে।