ইজিবাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোশারফ হোসেন (৩৫) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মোশারফ হোসেন উপজেলার গোকুলনগর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মোশারফ হোসেনের স্ত্রী রীনা আক্তার অভিযোগ করেন, গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ফরদাবাদ মোড় এলাকায় ইজিবাইকে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মোশারফ হোসেনের সঙ্গে একই গ্রামের ইজিবাইকচালক মো. এমরানের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমরান, হজরত আলী ও সফিকের নেতৃত্বে ১০-১২ জন লোক মোশারফ হোসেনের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক এহসান হাবিব তাঁকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে এমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে এমরানসহ ১৮ জনকে আসামি করে গতকাল রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এমরানের মা মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছ।