ইঞ্জিন লাইনচ্যুত, ঈশ্বরদী-খুলনাগামী ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশনে আজ শনিবার সকাল ১০টার দিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঈশ্বরদী থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে পোড়াদহ রেলস্টেশন মাস্টার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেন সকাল ১০টার দিকে পোড়াদহ স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি লাইন বদল হয়ে রাজবাড়ীর গোয়ালন্দে যাওয়ার কথা ছিল। এতে ঈশ্বরদী থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ আছে।

বেলা পৌনে ১২টার দিকে শরিফুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।