ইঞ্জিনচালিত নৌকাচালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে গত শনিবার রাতে একটি ইঞ্জিনচালিত নৌকার চালককে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন শাহজাদপুরের আবদুস সালাম (৫২)। তাঁর বাড়ি উপজেলার রতনকান্দি গ্রামে।
শাহজাদপুর থানার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় আবদুস সালাম ও তাঁর সহকারী নাতি রঞ্জু শাহজাদপুর পৌর শহরের মাওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজ ঘাটে যাত্রী নামিয়ে বাড়ি রওনা দেন। রাত নয়টার দিকে রাউতারার বড়াল নদের ইটাখোলা ভিটা এলাকায় তাঁদের নৌকায় মুখোশধারী একদল লোক হামলা চালায়। তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আসে। তারা ধারালো অস্ত্র দিয়ে সালামকে কুপিয়ে হত্যা করে নদীর পাশের কচুরিপানায় ফেলে দেয়। এ ঘটনায় রঞ্জু আহত হয়। পরে তাঁদের নৌকাটি নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। রঞ্জু কোনোমতে রাউতারা গ্রামে এসে লোকজনকে ঘটনাটি জানান।