ইটভাটাকে লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় ইটভাটার একজন মালিককে গতকাল মঙ্গলবার ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সাহেলা আক্তার এ রায় দেন। তিনি বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স গড়াই ব্রিকসের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় ভাটায় থাকা কাঠ স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই ভাটা প্রশাসনের অনুমতি নিয়ে বৈধভাবে চালু করার জন্য সময় চেয়েছে।