ইটভাটার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি ইটভাটায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এতে নির্বাহী হাকিম ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার পাঠান মো. সাইদুজ্জামান। পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, ড্রাম চিমনি ব্যবহার করায় গাংনীর হালিম ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাম চিমনিসহ ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। আর কাঠ পোড়ানোর দায়ে স্টার ব্রিকস ও এসএমবিসি ব্রিকসকে ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ১ হাজার ৫৩০ মণ কাঠ জব্দ করা হয়।