ইটভাটার মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে নীল সাগর নামের একটি ইটভাটার মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও জিলুফা সুলতানা ওই জরিমানা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের মাঠ কর্মকর্তা শাহাদত হোসেন। ইউএনও জিলুফা সুলতানা বলেন, তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের অবস্থিত ওই ইটভাটাটির বিএসটিআইয়ের নিবন্ধন ছিল না। এ কারণে ওই জরিমানা করা হয়েছে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি|