ইটিভির সাভার প্রতিনিধি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে তাঁকে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাসীনুল কাদির। তিনি প্রথম আলোকে বলেন, নাজমুলের বিরুদ্ধে গতকাল শুক্রবার আশুলিয়া থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। মামলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। এ জন্য গোয়েন্দা পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করে।