ইটের আঘাতে রিকশাচালককে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাড্ডায় এক রিকশাচালককে হত্যার করা হয়েছে। তাঁর নাম মো. খোকন (৫০)। আজ সোমবার ভোরে বাড্ডার বড়টেক এলাকার নামাপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল করিম প্রথম আলোকে বলেন, খোকনের বাড়ি বাড্ডার পাঁচতলা এলাকায়। প্রতিদিন মধ্যরাতে তিনি বাসা থেকে বের হয়ে রিকশা চালাতে যেতেন। গতকাল রোববার দিবাগত রাতেও তিনি রিকশা চালাতে বের হন। আজ ভোরে তাঁর লাশ পাওয়া যায়।
আশরাফুল করিম বলেন, খোকনের মাথায় ইটের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, ইটের আঘাত করে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।