ইডেনের ছাত্রী হত্যা: কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোলাপবাগে বাসায় ঢুকে ইডেন কলেজের ছাত্রী ইফফাতুজ্জোহা ওরফে সাদিয়া (১৯) হত্যায় জড়িত কাউকে গতকাল শনিবার পর্যন্ত শনাক্ত করতে পারেনি যাত্রাবাড়ী থানার পুলিশ। এ ঘটনায় ইফফাতুজ্জোহার মামা মোজাহারুল ইসলাম গতকাল দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
তিন যুবক গত শুক্রবার দুপুরে গোলাপবাগে পাঁচতলা একটি বাড়ির তিনতলার বাসায় ঢুকে ইফফাতুজ্জোহা ও তাঁর মা ফৌজিয়া বেগমকে ছুরিকাঘাত করে। তাঁদের ইসলামী ব্যাংক হাসপাতালের শাহাজাহানপুর শাখায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ইফফাতুজ্জোহাকে একই হাসপাতালের কাকরাইল শাখায় নেওয়া হয়। সেখানে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। হাসপাতালটির শাহজাহানপুর শাখায় তাঁর মা চিকিৎসাধীন রয়েছেন।