ইনজেকশন গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের ভান্ডারকক্ষ থেকে গত রোববার নয় হাজার ৬৯৩টি জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন গায়েব হয়েছে। তবে ইনজেকশনগুলো সরানো হয়েছে না চুরি হয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ভান্ডারের জানালা ভেঙে ওই ইনজেকশন চুরি হয়েছে জানিয়ে গতকাল সোমবার হাসপাতালের ভান্ডাররক্ষক (স্টোরকিপার) আলতাফ হোসেন বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে গত রোববার এ চুরির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন। খোয়া যাওয়া ইনজেকশনের দাম তিন লাখ ২৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদার রহমান জানান, জানালা ভাঙার বিষয়টি সাজানো বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। হয়তো আগে থেকে ইনজেকশনগুলো সরিয়ে রাখা হয়েছে। তবে ভান্ডাররক্ষক আলতাফ হোসেন জানান, রোববার রাতে স্টোর সিলগালা করে বাসায় যান তিনি। গতকাল সকালে সিলগালা ও তালা খোলা অবস্থায় পাওয়া যায়।