ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আরাফ আল ইসলাম আইএসবি নামে একটি ফেসবুক আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ইমরান এইচ সরকার গতকাল শনিবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘সকাল ১০টা ১৯ মিনিটে আমার ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনবার একই মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, বিদেশিদের মতো আমাকেও হত্যা করা হবে। এর আগেও বিভিন্ন সময় এ ধরনের হুমকি এসেছে। দেখা যাচ্ছে, এ ধরনের হুমকিগুলো দিয়েই তারা ক্ষান্ত হয় না। তাই আমি জিডি করেছি।’ হুমকিসংবলিত মেসেজের একটি স্ক্রিনশট নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান এইচ সরকার। আরাফ আল ইসলাম আইএসবি ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, সেখানে প্রথম পোস্টটি দেওয়া হয়েছে গত ২০ সেপ্টেম্বর। এ ছাড়া বন্ধু তালিকায় ভুয়া কিছু অ্যাকাউন্ট দেখা গেছে। ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও একটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘সাধারণ ডায়েরিটি আমরা গুরুত্বসহকারে দেখছি।’