প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে নারী নির্যাতন মামলায় মসজিদের এক ইমামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদের ইমাম। তাঁর বাড়ি জেলার কাঁঠালিয়া উপজেলায়। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই একটি বেসরকারি সংস্থা থেকে সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে ওই ইমাম ও তাঁর দুই সহযোগী এক গৃহবধূর বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা গৃহবধূকে মারধর করেন। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।