ইমাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাতি মসজিদের ইমাম মতিউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেলাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের ভরসা মণ্ডলের ছেলে। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।