ইমাম হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসার কর্মচারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মসজিদের ইমাম কাজী মতিউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আনিছুর রহমান (৪২) নামের মাদ্রাসার এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তিনি বানিয়াগাতি গ্রামের মহসিন আলমের ছেলে এবং মহিশুরা দাখিল মাদ্রাসার অফিস সহকারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুলাই রাত ১০টার দিকে কাজী মতিউর রহমান বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে নিজ বাড়ি বলারবাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের মামলায় গত ১১ এবং ৩০ জুলাই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার আনিছুরকে আটক করা হয়।