ইমামকে হত্যার হুমকি দিয়ে চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে তারাকান্দি জামে মসজিদের ইমাম আবদুল কাদেরকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইমাম ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবদুল কাদের উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের জামে মসজিদে প্রায় এক বছর ধরে ইমামতি করছেন। গত শুক্রবার কে বা কারা তাঁকে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি মসজিদে তাঁর বিছানায় রেখে গেছে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ইমামকে হত্যার হুমকির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।